রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'ভারতের দীর্ঘদিনের সঞ্চয় এখনও পর্যন্ত উৎপাদনশীল সম্পদ সৃষ্টিতে রূপান্তরিত হয়নি। এর ফলে গৃহস্থালির সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করার ক্ষেত্রে জিও-ব্ল্যাকরকের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে।' মুম্বইয়ে ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্কে ২০২৩ সালে ভারতের সবচেয়ে নতুন চূড়ান্ত সফল জিও ব্ল্যাকরক ফান্ডের পরিকল্পনা হয়েছিল কিন্তু গাড়িতে বসেই। মুকেশ আম্বানির সঙ্গে ৫ মিনিটের কথায় ব্ল্যাকরকের ৭৩ বছর বয়সী সিইও ল্যারি ফিঙ্ক ডিল ফাইনাল করেছিলেন সে সময়। তিনি আরও বলেন, 'জিও-ব্ল্যাকরকের মূল সুযোগটি রয়েছে পারিবারিক আর্থিক কিছু ব্যবস্থায় ঠিকঠাক পরিবর্তন আনার মধ্যে দিয়েই। একটা কথা মনে রাখতে হবে। আর তা হল শুধু সঞ্চয় করার মানসিকতা থাকলে হবে না। সেটা যেমন থাকবে, তার পাশাপাশি পুঁজিবাজারে আরও সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এ জন্য সহজলভ্য ও বিশ্বাসযোগ্য বিনিয়োগের পথ তৈরি করা জরুরি।' মুকেশ আম্বানি মনে করেন, “ভারতীয়রা গত পাঁচ বা ছয় দশক ধরে নিয়মিত সঞ্চয় করে আসছেন, কিন্তু সেই সঞ্চয় উৎপাদনশীল হয়নি।” তিনি আরও জানান, 'জিও-ব্ল্যাকরকের প্রধান লক্ষ্য হল সঞ্চয়কারীদের বিনিয়োগকারীতে রূপান্তর করা এবং তাদের এমন সুযোগ দেওয়া, যাতে অলস সঞ্চয় আয়-সৃষ্টিকারী সম্পদে পরিণত করা যায়। “জিও-ব্ল্যাকরকে আমাদের কাছে সুযোগ হল ভারতীয়দের সঞ্চয়ে উৎসাহিত করা এবং সেই সঞ্চয়কে আয়ে রূপান্তর করার সুযোগ করে দেওয়া।” এই রূপান্তরের জন্য ভারতের সঞ্চয় মানসিকতাকে বজায় রেখে ঘাটতিনির্ভর দৃষ্টিভঙ্গি থেকে সরে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।
बिज़नेस
N
News1804-02-2026, 19:13

मुकेश अंबानी: Jio-BlackRock के साथ भारत की बचत को उत्पादक निवेश में बदलें

  • मुकेश अंबानी ने भारत की घरेलू बचत को उत्पादक संपत्ति निर्माण में बदलने की अप्रयुक्त क्षमता पर प्रकाश डाला.
  • Jio-BlackRock का लक्ष्य बचतकर्ताओं को निवेशकों में बदलकर और धन सृजित करके इस अंतर को पाटना है.
  • रिलायंस इंडस्ट्रीज और ब्लैकरॉक के बीच साझेदारी 2023 में मुकेश अंबानी और लैरी फिंक के बीच 5 मिनट की कार वार्तालाप में तय हुई थी.
  • अंबानी ने 'बचत मानसिकता' से 'पूंजी बाजार में सक्रिय भागीदारी' की ओर बढ़ने की आवश्यकता पर जोर दिया.
  • Jio-BlackRock का लक्ष्य भारतीयों के लिए सुलभ और विश्वसनीय निवेश के रास्ते उपलब्ध कराना है.

More like this

Loading more articles...